1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় আফগানিস্তান-পাকিস্তান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় আফগানিস্তান-পাকিস্তান

প্রতিনিধি

তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এরআগের টানা চারদিন আলোচনা হওয়ার পর এটি ব্যর্থ হলে আফগানিস্তানকে বিভিন্ন হুমকি-ধামকি দেয় পাকিস্তান। এরপর তুরস্ক দুই দেশকে পুনরায় বৈঠকে বসার অনুরোধ করে।

সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছে, পাকিস্তান জানিয়েছিল তারা তাদের প্রতিনিধিদের তুরস্ক থেকে ফিরিয়ে আনবে। তবে এখন তাদের দলটি ইস্তাম্বুলেই অবস্থান করবে।

নাম গোপন রাখার শর্তে এক পাক কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আফগানিস্তানের মাটি যেন ব্যবহার না হয় সেজন্য পাকিস্তান ফের নিজের অবস্থান জানিয়েছে। তুরস্কের অবদানকে আমরা স্বাগত জানাই। আমরা সদিচ্ছার সাথে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোও জানিয়েছে, তুরস্কের অনুরোধ ও কাতারের হস্তক্ষেপের পর পাকিস্তানের সঙ্গে তারা পুনরায় আলোচনা করতে রাজি হয়েছে। গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধানকে লক্ষ্য করে এ হামলা চালায় বলে দাবি করে ইসলামাবাদ।

এরপর আফগান সেনারা সীমান্তে পাক সেনাদের ওপর হামলা চালায়। যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। হামলা-পাল্টা হামলায় দুই দেশেই অসংখ্য মানুষ আহত ও নিহত হয়।

এই হত্যাযজ্ঞ থামাতে তখন এগিয়ে আসে কাতার-তুরস্ক। প্রথমে কাতারের চেষ্টায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর দেশটির রাজধানী কাতারে আলোচনায় বসে তারা। সেখানে আলোচনা ফলপ্রসু হলে গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে আবারও বসেন তারা। কিন্তু চারদিন টানা বৈঠক করলেও দুই দেশ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এরপর আফগানিস্তানের তালেবান সরকারকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দেয় পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তালেবান নেতাদের আবারও গুহায় পাঠানো হবে।

পাকিস্তানের অভিযোগ টিটিপির সন্ত্রাসীরা আফগান সীমান্তে নিজেদের কার্যক্রম চালায় এবং পাকিস্তানে এসে হামলা চালিয়ে যায়। এতে আফগান তালেবান মদদ দেয় বলেও দাবি তাদের। কিন্তু আফগানিস্তান শুরু থেকেই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!