1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

বিপিএলের দশম আসর শেষ হয়েছে গত শুক্রবার। মাঝে দিন দুয়েকের বিরতি শেষে এবার দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততা শুরু হচ্ছে। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল (সোমবার) চায়ের দেশ সিলেটের মাটিতে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে। আগামীকাল সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ফরম্যাটের তিনটি ম্যাচই ওই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে।

৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি :

ম্যাচ তারিখ ভেন্যু ও সময়
প্রথম টি-টোয়েন্টি ৪ মার্চ সিলেট (সন্ধ্যা ৬টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ মার্চ সিলেট (সন্ধ্যা ৬টা)
তৃতীয় টি-টোয়েন্টি ৯ মার্চ সিলেট (দুপুর ৩টা)

ম্যাচ তারিখ ভেন্যু ও সময়
প্রথম ওয়ানডে ১৩ মার্চ চট্টগ্রাম (দুপুর আড়াইটা)
দ্বিতীয় ওয়ানডে ১৫ মার্চ চট্টগ্রাম (দুপুর আড়াইটা)
তৃতীয় ওয়ানডে ১৮ মার্চ চট্টগ্রাম (সকাল ১০টায়)

ম্যাচ তারিখ ভেন্যু ও সময়
প্রথম টেস্ট ২২-২৬ মার্চ সিলেট (সকাল ১০টা)
দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ-৩ এপ্রিল চট্টগ্রাম (সকাল ১০টা)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!