1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর ভালোবাসার গল্প - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর ভালোবাসার গল্প

প্রতিনিধি

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর ভালোবাসার গল্প
শোবিজ অঙ্গনের অন্যতম ‘পাওয়ার কাপল’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একজন পর্দার সামনের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন পর্দার পেছনের কারিগর। দীর্ঘ দুই দশকের পথচলায় তাদের ভালোবাসা আজও নেটিজেনদের নজর কেড়েছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিশা। এবার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ পুরোনো ও নতুন ছবি। স্মৃতির অ্যালবামে ডুব দিয়ে অভিনেত্রী ফিরে গেছেন প্রায় ২০ বছর আগে। পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায় ২০০৬ সালের তরুণ তিশা ও ফারুকীকে।

ক্যাপশনে তিশা খুব সংক্ষেপে কিন্তু গভীর কৃতজ্ঞতায় লিখেছেন, ‘২০০৬-২০১৬-২০২৬, আলহামদুলিল্লাহ্।’ মাত্র তিনটি সাল এবং এক শব্দের এই ক্যাপশনে যেন ফুটে উঠেছে একটি দীর্ঘ সম্পর্কের সফল পরিণাম ও নির্ভরতার গল্প।

শেয়ার করা ছবিগুলোতে এই তারকা দম্পতির বিবর্তনের পাশাপাশি ধরা পড়েছে তাদের হাসি-মাখা মুহূর্ত এবং গভীর পারিবারিক বন্ধন। ছবিগুলো পোস্ট করার পরপরই তা নেটিজেনদের নজর কেড়েছে। ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে এই দম্পতিকে শুভকামনা ও ভালোবাসায় ভাসিয়েছেন।

উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় অভিনয় করতে গিয়েই তিশার সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। সেই কাজের সম্পর্ক এক সময় প্রেমে রূপ নেয় এবং ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ক্যারিয়ারের চড়াই-উতরাই কিংবা ব্যক্তিগত জীবন সবখানেই তারা একে অপরের বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিশা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, অন্যদিকে ফারুকী পালন করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!