1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপকূলে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার (২৮ মার্চ) সকালে নাফ নদীর ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় তাদের নিয়ে যাওয়া হয়। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে আরকান আর্মি অপহরণ করেছে। জেলেদের ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, অপহৃতদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাঙ্গারপাড়া গ্রামে।

জেলেরা হলেন—মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহমদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)।

এ ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ভোরে মাছ ধরতে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা নাফ নদীর মোহনায় যায়। সকালে স্পিডবোটে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে তুলে নিয়ে যায়।

বিজিবি বলছে, গত প্রায় দুই বছরে চার শতাধিকের বেশি জেলে নাফ নদী থেকে আরকান আর্মি তুলে নিয়ে গেছে। এদের মধ্যে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ৭৩ জেলেকে ফেরত আনা হয়। এখনও বন্দী থাকা জেলেদের প্রত্যাবর্তনে প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!