1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তালিকাভুক্ত এনবিএফআই অবসায়ন কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তালিকাভুক্ত এনবিএফআই অবসায়ন কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি

প্রতিনিধি

তালিকাভুক্ত এনবিএফআই অবসায়ন কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। একইসঙ্গে স্মারকলিপিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ফেসভ্যালু ১০ টাকা হারে অথবা নতুন সম্মিলিত ব্যাংকের সমপরিমাণ শেয়ার প্রত্যেক শেয়ারহোল্ডারদের প্রদান করাসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পরিষদের সভাপতি কাজী মো. নজরুল ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সকালে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন করে বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করা সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি সহ-সভাপতি সরফরাজ হোসেন, আজাদ আহসান বাচ্চু, সিনিয়র সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য সদস্য ও সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!