1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমান ২৯ জানুয়ারি নওগাঁয় যাচ্ছেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তারেক রহমান ২৯ জানুয়ারি নওগাঁয় যাচ্ছেন

প্রতিনিধি

সারা দেশে নির্বাচনি প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসাবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) নওগাঁয় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৩টায় শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের নওগাঁয় আগমণ উপলক্ষে মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁর বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। পরে নওগাঁ শহরের এটিম মাঠ সমাবেশের জন্য নির্ধারণ করা হয়। পরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, নির্বাচনি প্রচারণা উপলক্ষে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে যাবেন। তারপর নওগাঁ এবং শেষে বগুড়ার যাবেন। তার আগমণ উপলক্ষে নিরাপত্তাসহ আনুষঙ্গিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। আশা করছি সমাবেশটি সফলভাবে সম্পন্ন হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম এবং জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীরাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!