1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তারেক রহমান ছাড়া রোহিঙ্গাদের কেউ ফেরত পাঠাতে পারবে না’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘তারেক রহমান ছাড়া রোহিঙ্গাদের কেউ ফেরত পাঠাতে পারবে না’

প্রতিনিধি

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া ও টেকনাফ (কক্সবাজার-৪) থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে না। বিএনপি যতবার ক্ষমতায় আসে ততবারই শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের আমরা পার করিয়ে দিতে পারি।

জাতীয় সংসদের সাবেক এই হুইপ আরও বলেন, বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে না। রোহিঙ্গাদের পুঁজি করে কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য, কেউবা চেষ্টা করে ডলারের জন্য। বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানো হবে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয়সহ সভাপতি সেলিনা সুলতানা নীশিতা।

বক্তব্যে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে উন্নতির পথে হাটব, সে লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের নিরংকুশ বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এসময় বক্তব্য রাখেন এবং বিএনপি ইউনিটে অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!