1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র : পার্থ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র : পার্থ

প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সব জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে ঘুইংগারহাট-সংলগ্ন এলাকায় আয়োজিতএক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েকদিনে ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে, মোটরসাইকেলে অনেক জায়গায় ঘুরেছি। আমি দেখেছি, এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলা-বরিশাল সেতু নাই, মেডিকেল কলেজ নাই, তরুণদের কাজ করার কোনো উপায় নাই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া, জামায়াতে ইসলামী বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে সমাজে দাজ্জালের ফেৎনা ছড়াচ্ছে অভিযোগ করে তাদের থেকে সবাইকে দূরে থাকারও আহ্বান জানান পার্থ।

সমাবেশে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক, সাধারণ সম্পাদক রাইসুল আলম। ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া, স্থানীয় বিজেপি ও বিএনপির নেতৃবৃন্দসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!