1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনার মাধ্যমে একটি উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন। তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী পাঁচ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (৮ মার্চ) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সরকার গঠনের পর গত ২১ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড চালু, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার সীমিতকরণ, ‘মাননীয়’ সম্বোধনে আপত্তি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এসব সিদ্ধান্ত দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণের সেবক, সেবার মানসিকতা নিয়ে প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা, গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না।

খন্দকার মোশাররফ বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে সরকারি কর্মকর্তাদের কঠোর ভূমিকা নিতে হবে। অপরাধ দমনে সরকারের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানরাসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!