1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা দূর হোক : মঞ্জু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা দূর হোক : মঞ্জু

প্রতিনিধি

তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা দূর হোক : মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তারেক রহমান জানিয়েছেন যে বিভিন্ন প্রতিকূলতা ও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তিনি এখনো এককভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। আমরা চাই- যে বাধা বা দ্বিধা এখনো রয়ে গেছে তা দূর হোক। তিনি যেন শিগগিরই দেশে ফিরে মায়ের পাশে থাকতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সকলে সমন্বিতভাবে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। আমাদের প্রত্যাশা, সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত সকলে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং তার দেশে ফেরার পথ সুগম করবেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফেনী শহরে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে না বলে উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, তিনি (খালেদা জিয়া) যেহেতু বিএনপি থেকে প্রার্থী হয়েছেন, এক্ষেত্রে বিএনপি যদি এই সময়ে অস্বস্তি বোধ করে বা তাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা চাইলে নির্বাচন পেছানোর জন্য সকলে বিবেচনা করবে। তবে এটির জন্য সরাসরি নির্বাচন বিলম্বিত হতে পারে বলে মনে করি না। খালেদা জিয়া অতীতেও দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বারবার তিনি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। আমরা চাই তিনি সুস্থ হবেন এবং নির্বাচনে অংশ নেবেন। আমি ব্যক্তিগতভাবে উনাকে শেষবারের মতো নির্বাচিত হতে দেখতে চাই।

তিনি বলেন, রাজনৈতিক সম্প্রীতির মধ্য দিয়ে উন্নয়ন বঞ্চিত ফেনীতে উন্নয়ন করতে চাই। এখানে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, কিন্তু হয়নি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেগুলো নিয়ে কাজ করতে চাই। এছাড়া জোটের বিষয়ে আমরা চেষ্টা করছি। নির্বাচনে জোট হলেও ভালো, তবে না হলেও জনগণের কাছে আমাদের যে অঙ্গীকার সেটি নিয়ে কাজ করে যাব।

রাজনীতিকে নতুনভাবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করে মঞ্জু বলেন, আমার নিজ এলাকা শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করছে। এটি আমাদের জন্য খুব আনন্দের। আমাদের প্রতীক সম্পর্কে অনেকে জানে। রাজনীতিকে আমরা নতুনভাবে দাঁড় করাতে চাই। যে সমস্যাগুলো আছে সেগুলো সামাধানে কাজ করব।

এদিন সকালে সদর উপজেলার শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। পরে বিকেলে ফেনী শহরের বড় বাজার, মিজান রোড, কলেজ রোডে গণসংযোগ করেন মজিবুর রহমান মঞ্জু।

এ সময় এবি পার্টির ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব ইব্রাহিম সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!