1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের কাছে মোদির চিঠি পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর, যা লেখা আছে এতে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তারেক রহমানের কাছে মোদির চিঠি পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর, যা লেখা আছে এতে

প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠি পৌঁছে দেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে তারেক রহমানকে দেওয়া চিঠিতে মোদি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার প্রশংসা করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, “২০১৫ সালের জুন মাসে ঢাকায় বেগম সাহিবার (খালেদা জিয়ার) সাথে আমার সেই সাক্ষাৎ ও আলোচনার কথা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে স্মরণ করছি। তিনি ছিলেন এক বিরল সংকল্প ও দৃঢ় বিশ্বাসের নেতা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবও তার। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে তিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

“তার চলে যাওয়া যে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে, তা সত্ত্বেও তার স্বপ্ন ও আদর্শ চিরকাল অম্লান থাকবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে যাবে। একই সাথে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর ও ঐতিহাসিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দুই দেশের অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে তাঁর আদর্শ সবসময় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”

“এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও আমার সহমর্মিতা জ্ঞাপন করি, যারা ইতিহাসে বরাবরই তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। আমি নিশ্চিত যে, তারা তাদের অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের বোধ দ্বারা পরিচালিত হয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।”

“আপনি আবারও আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য প্রদান করেন। আপনার ভবিষ্যৎ পথচলার জন্য আমার শুভকামনা রইল।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!