1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের উপহার পেলেন ইমাম-খতিব ও শিক্ষক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

তারেক রহমানের উপহার পেলেন ইমাম-খতিব ও শিক্ষক

প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫০০ মসজিদের ইমাম, খতিব ও মাদরাসা শিক্ষকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নামাজের উপহার বিতরণ করা হয়েছে। এ উপহার প্রদান করেছেন জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) সকালে বসুরহাটের মেট্রো টাওয়ারে মেট্রো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, ইমামরা সমাজের নেতা, আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে সম্মান জানানো হলো।

তিনি আরও বলেন, এ সম্মানিত ব্যক্তিরা কোনো নির্দিষ্ট দলের সদস্য নন। তবে তারা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিগত সময়ে তারা মন খুলে কথা বলতে পারেননি। এখন তারা যাতে সমাজের জন্য সঠিকভাবে কাজ করতে পারেন, সেই কামনা করি।

পরবর্তীতে উপস্থিত ইমাম, খতিব ও শিক্ষকদের হাতে একে একে উপহার সামগ্রী তুলে দেন মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়। প্রত্যেক উপহারের প্যাকেটে ছিল জায়নামাজ, লুঙ্গি ও পাঞ্জাবির কাপড়।

বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম, উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলী, বামনী আছিরিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্বাস আলী, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!