1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিতে ইসির অনুরোধের কারণ জানালেন টুকু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিতে ইসির অনুরোধের কারণ জানালেন টুকু

প্রতিনিধি

তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিতে ইসির অনুরোধের কারণ জানালেন টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সিরাজগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। তারেক রহমানকে অনুরোধ করেছিলাম, যেন সে দোয়ায় সামিল হয়। সে রাজিও হয়েছিলেন। এটি সামাজিক অনুষ্ঠান ছিল, কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জকে ভালোবাসতেন, তিনি সিরাজগঞ্জ আসতেন। তাই সিরাজগঞ্জের মানুষেরও দোয়া করার চাহিদা ছিল, সেজন্য দোয়ার আয়োজন করেছিলাম।

কিন্তু হঠাৎ করে দেখলাম, জামায়াত ও তাদের যে জোট হয়েছে তারা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছে না। তারা নির্বাচন কমিশনকে অভিযোগ করেছে, তাই নির্বাচন কমিশন আমাদের অনুরোধ করেছে। যে তিনি (তারেক রহমান) যেন সফরে না আসেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। একটাই কারণ- এই দেশের মানুষের ভোটার অধিকার হরণ করে নিয়েছিল। বিএনপি কখনো মাঠ ছেড়ে যায়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নির্বাচনের জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা কালক্ষেপণ করে দেড় বছর পরে নির্বাচন দিয়েছে। আমরা দেশে স্থিতিশীলতা আনতে চাই, নির্বাচনকে অর্থবহ করতে চাই। কেননা একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারে না।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ডসহ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নয়নশীল ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!