1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার উদ্দেশে বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেলস পার্কের মঞ্চ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে; মাঠের সামনের অংশ বাঁশ দিয়ে ঘিরে মঞ্চের কাঠামো গড়ে তোলা হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মাঠ পরিদর্শনে গেলে দেখা যায়, শ্রমিকরা একটানা কাজ করে চলেছেন, একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বরিশালে তারেক রহমানের সরাসরি রাজনৈতিক উপস্থিতি তাদের কাছে অত্যন্ত আবেগময় একটি মুহূর্ত। অনেকের ভাষায়, এটি শুধুই একটি জনসমাবেশ নয়, বরং ইতিহাসের পুনরাবৃত্তি এবং দলের জন্য নতুন উদ্দীপনা সৃষ্টির উপলক্ষ।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এই সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী জনসমাবেশ হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি ধরে প্রস্তুতি চলছে। মহানগর, জেলা এবং অঙ্গসংগঠনগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করেও প্রস্তুতি এগিয়ে চলছে।

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, জনসভা শুরু হবে সকাল ১১টায়। সমাবেশ শুরুর প্রায় ২০ মিনিট পর হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন তারেক রহমান। তিনি মূল কর্মসূচি শেষ করেই একই মাধ্যমে বরিশাল ত্যাগ করবেন। সফরের সময় কোনো পথসভা করার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘স্টেজ নির্মাণসহ প্রয়োজনীয় সব লজিস্টিক কাজ প্রায় শেষের পথে। নেতাকর্মীদের মাঝে এখন চূড়ান্ত উত্তেজনা ও উৎসাহ কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!