1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেকের আমজনতার দলের নিবন্ধন প্রাপ্য : রিজভী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তারেকের আমজনতার দলের নিবন্ধন প্রাপ্য : রিজভী

প্রতিনিধি

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন থেকে ছিটকে গেছে আমজনতার দল। নিবন্ধন তালিকায় নাম না আসার পর থেকেই নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেছেন দলটির সদস্য সচিব তারেক রহমান। অনশনে বসার পর থেকেই তারেক রহমানকে বিভিন্ন দলের নেতাকর্মীরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় এবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংহতি প্রকাশ করেছেন তারেকের অনশন কর্মসূচিতে। তিনি বলেছেন, আমজনতার দলের অবশ্যই নিবন্ধন প্রাপ্য।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে সংহতি প্রকাশ করেন এ বিএনপি নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার নির্বাচন কমিশন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

সরেজমিন তদন্তের পর নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আমনজতার দলসহ ১৯টি দল বাদ পড়ে। তার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে মঙ্গলবার বিকেল থেকে অনশন করে আসছে সদস্য সচিব মো. তারেক রহমান। অনশনের ৫০ ঘণ্টায় পার যখন করছিলেন বৃহস্পতিবার বিকেলে সংহতি জানাতে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  এ সময় বিএনপির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আমজনতার দল ইতোমধ্যে আবেদন করেছিল, সে আবেদনটি গ্রাহ্য করা হয় নি। আমি দেখেছি, আরও গুরুত্বহীন কিছু সংগঠন তারাও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের টা দেওয়া হল না কেন, আমি বুঝতে পারলাম না।

রুহুল কবির রিজভী জানান, আমজনতার দলের সদস্য সচিব তারেক এ দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছে। সে (তারেক) একটি রাজনৈতিক দল গঠন করেছে তার বৈধতার জন্য। নির্বাচন কমিশনে আবেদন করেছিল। সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায় নি, আইন সম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকতো, তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতো। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ তারেক করিই নি বলে মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বরং রাষ্ট্রে স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এ নেতা (তারেক) কথা বলেছে। আমি দেখেছি, সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, স্বাধীনতার স্বপক্ষে কথা বলেছে। দেশকে যারা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তারেক। আজ তার দলের নিবন্ধন দেওয়া হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশন কাদের নিবন্ধন দেবে প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, কাউকে আমি ছোট করতে চাই না। কিন্তু তার (তারেক) যে চিন্তা, রাজনৈতিক সংগ্রাম, কর্মসূচি অনুযায়ী যে রাজনৈতিক দল গঠন করেছে, সে রাজনৈতিক দলের (আমজনতার দল) নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এ ন্যায় সংগত কারণে যে অনশন করছে, (৫০ ঘণ্টা পার) তার এ অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।

মঙ্গলবার অনশন শুরুর পর নির্বাচন ভবনের সামনে আরও কয়েকটি দলের নেতাকর্মীরা সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছে। বুধবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও সংহতি প্রকাশ করেন এবং নিবন্ধন দেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!