1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তামাকমুক্ত সমাজ গড়তে সচেতনতার আহ্বান: ‘জীবনকে হ্যাঁ বলুন’— প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তামাকমুক্ত সমাজ গড়তে সচেতনতার আহ্বান: ‘জীবনকে হ্যাঁ বলুন’— প্রতিমন্ত্রী

প্রতিনিধি

তামাকবিরোধী সচেতনতা জোরদারের আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, “তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি”—এই স্লোগানকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর বাংলা একাডেমি-এর কবি শামসুর রহমান রুমে আয়োজিত ‘ইয়্যুথ কনফারেন্স অন প্রোটেক্টিং হেলথ অব উইমেন, চিলড্রেন অ্যান্ড ইয়্যুথ ফ্রম টোবাকো হার্মস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে তামাকবিরোধী আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকায় প্রত্যাশিত সুফল মিলছে না। আইনের প্রতি সচেতনতা বাড়ানো এবং তা বাস্তবায়নে কঠোরতা নিশ্চিত করা জরুরি।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তামাক সেবন মানুষের জীবনকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তিনি তরুণদের উদ্দেশে বলেন, মাদক ও তামাক থেকে দূরে থাকতে হবে এবং নিজেদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন আকতার ডলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নায়াব ইউসুফ আহমেদ, ড. গোলাম মহিউদ্দীন ফারুক, সাবিনা আকতার আরজু, শিবানী ভট্টাচার্য এবং মোস্তাফিজুর রহমান।

প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ পথভ্রষ্ট হলে তাকে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তামাকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!