1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তাপমাত্রা বাড়লেও হিমেল বাতাসে কাবু পঞ্চগড়ের জনজীবন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

তাপমাত্রা বাড়লেও হিমেল বাতাসে কাবু পঞ্চগড়ের জনজীবন

প্রতিনিধি

আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্যে তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে শীতের দাপট দেখাচ্ছে ঠান্ডা বাতাস। কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের হিমাঞ্চল পঞ্চগড়।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রা বেড়ে গেলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এ প্রান্তিক জনপদে।

ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলার প্রকৃতি। বেলা বাড়তে থাকলেও দেখা যাচ্ছেন সূর্য। ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে অনেকে প্রয়োজনের ব্যতিরেকে ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে, ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুর থেকে নিম্নআয়ের মানুষদের।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ ঢাকা পোস্টকে বলেন, একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর আজ আবার তাপমাত্রা বেড়েছে ১০ ডিগ্রির ওপরে। তবে ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলা। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রা বেড়ে গেলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এ প্রান্তিক জনপদে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!