1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তাজা ডিম বুঝতে পারার ৫ উপায় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

তাজা ডিম বুঝতে পারার ৫ উপায়

প্রতিনিধি

মধ্যবিত্তের সংসারে সস্তায় প্রোটিন খুঁজতে গেলে থামতে হয় ডিমের কাছে। তবে ডিম রান্নার সময় প্রায়শই কয়েকটি পচা বেরিয়ে যায়। তখন আর বিরক্তির শেষ থাকে না। রান্নার আগেই ডিম পচা কি না তা চেনার উপায় আছে। জেনে নিন, তাজা ডিম কী করে চিনবেন?

১) একটি বড় পাত্রে জল নিয়ে ডিমগুলি ডুবিয়েই কিন্তু পচা ডিম চিনে ফেলা যায়। ডিম তাজা হলে সেগুলি পাত্রের তলায় ডুবে যাবে, পচা হলে সেগুলি জলের উপর ভাসতে থাকবে।

২) ডিমগুলি ঝাঁকিয়েও পরীক্ষা করতে পারেন, তাজা কি না। ডিম ঝাঁকিয়ে যদি কোনও শব্দ না শুনতে পান, তা হলে বুঝবেন, ডিম ভাল আছে। আর যদি ঢকঢকে আওয়াজ পান, তা হলে বুঝবেন, ডিম পচে গিয়েছে।

৩) একই ভাবে, আলোর সামনে ধরলে যদি ডিমের ভিতর রিং-এর মতো আকার দেখতে পান, তবে বুঝতে হবে ডিমে পচন শুরু হয়েছে। ডিমের ভিতর কালচে দাগ দেখা গেলেও সতর্ক হোন।

৪) অমলেট তৈরির জন্য ডিম ফাটানোর সময়েও সতর্ক থাকুন। ডিমটি বাটিতে ফাটিয়ে যদি দেখেন কুসুম ঠিকঠাক রয়েছে, তবে বুঝবেন, ডিমটি ভাল রয়েছে। আর কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে, ডিমটি নষ্ট।

৫) ডিমের গন্ধ শুঁকেও পচা কি না, তা বুঝতে পারবেন সহজেই।-আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!