1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তাইওয়ানকে ‘ভয় দেখাতে’ বিশাল সামরিক মহড়া চীনের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তাইওয়ানকে ‘ভয় দেখাতে’ বিশাল সামরিক মহড়া চীনের

প্রতিনিধি

তাইওয়ানকে ‘ভয় দেখাতে’ বিশাল সামরিক মহড়া চীনের
স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ানকে ঘিরে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে চীন। আজ সোমবার থেকে শুরু হয়েছে সেই মহড়া।

তাইওয়ান প্রণালীর জলসীমা ও আকাশপথে পরিচালনা করা হবে এই মহড়া। দ্বীপটিকে ঘিরে মোট ৫টি ‘মেরিটাইম অ্যান্ড এয়ারস্পেস জোন’ আছে চীনা সেনাবাহিনীর। প্রতিটি জোন সক্রিয়ভাবে এই মহড়ায় অংশ নিচ্ছে।

মহড়ার আয়োজক চীনের সেনবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড। মহড়া উপলক্ষে ইতোমধ্যে তাইওয়ানের চারপাশে ব্যাপক আকারে নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ইউনিটের সেনাসদস্যদের সমাবেশ ঘটিয়েছে পূর্বাঞ্চলীয় কমান্ড।

মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাস্টিস মিশন-২০২৫’। চীনের সামরিক বাহিনীর বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অস্ত্র ক্রয় চুক্তি করেছে তাইওয়ান, সেটির প্রতিক্রিয়ায় তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী সরকার ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে ‘ভয় দেখাতে’ এই মহড়ার আয়োজন করেছে চীন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি সমরাস্ত্র ক্রয়চুক্তি করেছে তাইওয়ান। এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১ হাজার ১১০ কোটি ডলারের সমরাস্ত্র কিনবে এই দ্বীপভূখণ্ড। এসব সমরাস্ত্রের মধ্যে আছে হিমার্স রকেট সিস্টেম, ট্যাংক ও সাঁজোয়া যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, লয়টারিং ড্রোন হাউইৎজার কামান এবং সামরিক সফটওয়্যার।

প্রসঙ্গত এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যত অস্ত্র-ক্রয় চুক্তি করেছে তাইওয়ান, সেসবের মধ্যে অর্থের অঙ্কে এটি সবচেয়ে বড় চুক্তি।

যেহেতু তাইওয়ানের মধ্যে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রবণতা এখনও ভালোভাবেই বিদ্যমা, তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্রক্রয় চুক্তিটি গুরুত্ব দিয়ে নিয়েছে চীন। চীনের পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জেনারেল শি ই সিএনএনকে বলেছেন, “তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী সরকার ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে কড়া সতর্কবার্তা দিতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যেকে সংকটে ফেলতে পারে— এমন কোনো কিছু আমরা সহ্য করব না।”

এদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কুও বলেছেন, “এই সামরিক মহড়া আয়োজনের মাধ্যমে ইন্দো-প্রশান্ত অঞ্চলে তাইওয়ানের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংক্রান্ত স্ট্যাটাস কিউকে অবমূল্যায়ন করেছে চীন, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতিও চ্যালেঞ্জ জানিয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!