1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়?

প্রতিনিধি

তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়?

চলছে গ্রীষ্মকাল। এসময় বাজার ছেয়ে থাকে নানা রসালো ফলে। তরমুজ তার মধ্যে অন্যতম। মিষ্টি স্বাদের এই ফল অনেকের কাছেই প্রিয়। আপনি কি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন? আমাদের নিত্যদিনের নানা অভ্যাসের ভেতরেই ছোট ছোট ভুল লুকিয়ে থাকতে পারে। অজান্তেই হয়তো আমরা এমনকিছু করছি, যেগুলো পরবর্তীতে আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক, তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয়-

১. হজমে সমস্যা

পরিমিত তরমুজ খেলে তা পাকস্থলীর নানা উপকার করে থাকে। কিন্তু আপনি যদি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন তখন তা হজমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ফল ও পানির সংমিশ্রণ আমাদের শরীরের তাপমাত্রায় ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সেখান থেকে পেটে ব্যথা, গ্যাস এবং এ জাতীয় আরও কিছু সমস্যা দেখা দিতে পারে।

২. শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া
তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা শরীরে বাড়তি তাপ তৈরি করে। এদিকে বাইরেও ভীষণ গরম আবহাওয়া। তার সঙ্গে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তৈরি হতে পারে পানিশূন্যতার। তাই পছন্দের ফল তরমুজ খাওয়ার পর অন্তত আধাঘণ্টা বিরতি নিয়ে তবেই পানি পান করুন।

৩. বমি হতে পারে

আপনি যদি তরমুজ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি পান করেন তবে দেখা দিতে পারে বমির মতো সমস্যাও। কারণ এটি পেটে বাড়তি গ্যাস তৈরি করে। এর ফলে হতে পারে বমি। এই সমস্যা থামানোর জন্য আদা ও পুদিনার চা খেতে পারেন। এরপরও না থামলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

৪. পেট ফাঁপা

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা পেট ফাঁপার কারণ হতে পারে। যে কারণে আপনার পেট ফুলে যেতে পারে এবং সেখান থেকে শুরু হতে পারে অস্বস্তি। এ ধরনের সমস্যা দেখা দিলে আদা চিবিয়ে খান খান। আদায় থাকা বিশেষ গুণাবলী পেট ফাঁপা দূর করবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!