1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জনগণের ভবিষ্যৎ ভালো হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জনগণের ভবিষ্যৎ ভালো হবে

প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জনগণের ভবিষ্যৎ ভালো হবে : মুফতি ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার জোরপূর্বক নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। আজ বাতিলকৃত সেই রায় পুর্নবহাল হয়েছে। এটা অবশ্যই জনকল্যাণ এবং জনগণের ভবিষ্যৎ ভালো হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে, একই মাঠে ইসলামী আন্দোলন চরসামাইয়া ইউনিয়ন শাখা আয়োজিত এক গণসমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন এবং সবাইকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আশা করি নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে বিগত যে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনগুলো অনেকটা গ্রহণযোগ্য ও স্বচ্ছ এবং নিরপেক্ষ। এই আইন প্রণয়নের মাধ্যমে জনগণ আশ্বস্ত হয়েছে এবং খুশি হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেওয়ার চেষ্টা করবো। আমরা জোট না, ঘোষণা করবো অর্থাৎ ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি এখনও পর্যন্ত আশাবাদী। ইংশাআল্লাহ, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স থাকবেই।

শেখ হাসিনার ফাঁসির রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত আইনের ভিত্তিতে রায় দিয়েছেন। পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর। আশা করি, সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা প্রদান করবে।

সমাবেশে চরসামাইয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন শাখা সভাপতি মুহাম্মদ ইলিয়াছ মহরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মু. ওবায়দুর রহমান বিন মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মু. আতাউর রহমান মোমতাজি ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী। প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি ও চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!