1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু

প্রতিনিধি

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. আমির হোসাইন (৩৮) নামে এক হাজতি মারা গেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আরমান জানান, গতকাল রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে আজ বেলা ১১টার দিকে ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি জানান, নিহত আমির হোসাইন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৮৫২৬/২৫। নিহতের বাবার নাম মৃত আব্দুল বারেক। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!