1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢামেকে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঢামেকে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান

প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।শনিবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের সামনে, জরুরি বিভাগের পাশে এবং পুলিশ ক্যাম্পের পাশে অবৈধভাবে দখল করে রাখা অ্যাম্বুলেন্স গ্যারেজ হিসেবে ব্যবহারকারীদের উচ্ছেদ করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা একাধিকবার এই অবৈধ অ্যাম্বুলেন্স মালিকদের সতর্ক করেছি যাতে তারা ঢাকা মেডিকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গ্যারেজ হিসেবে দখল না করে। কিন্তু আমাদের কথায় তারা কোনো কর্ণপাত করেনি। তাই আজ আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।

তিনি বলেন, বিকেল তিনটা থেকে ত্রিশ মিনিটের মধ্যে তাদেরকে সময় দেওয়া হয়। যাতে তারা অবৈধভাবে ঢাকা মেডিকেলের জায়গায় তাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের গ্যারেজ দখলমুক্ত করে অন্যত্র অ্যাম্বুলেন্স গাড়িগুলো সরিয়ে নেয়। দখল করা এই জায়গাগুলোতে রোগীর স্বজনদের জন্য বিশ্রামাগার, শৌচাগার ও অতি প্রয়োজনীয় ব্যবস্থাপনা নির্মাণ করা হবে

যাতে করে ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা ঢাকা মেডিকেলের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারেন।এ সময় উচ্ছেদ অভিযানে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!