1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাবির ২০২৪-২৫ সেশনের ভর্তির আবেদন শুরু ৪ নভেম্বর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাবির ২০২৪-২৫ সেশনের ভর্তির আবেদন শুরু ৪ নভেম্বর

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরুর তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চলবে।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনের বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

সভায় ভর্তি পরীক্ষার আবেদন ফি হিসেবে মোট ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে।

এদিকে সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় আগামী ১৩ ডিসেম্বর থেকে এই ভর্তি পরীক্ষা শুরু হতে পারে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষার সময় পেছানো হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!