1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাবির ম্যানুয়াল লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে, এক কর্মকর্তার মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাবির ম্যানুয়াল লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে, এক কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম ভবনের ম্যানুয়াল কার্গো লিফট থেকে পড়ে গুরুতর আহত মো. আব্দুল্লাহ (৫০) নামের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঢাবির সহকারী পরিচালক কর্মরত ছিলেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ বাড়ি গাজীপুরের গাছা থানার কলেমশ্বর গ্রামে। তার বাবার নাম এসএম কাউসার উদ্দিন। স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে গাজীপুরে থাকতেন তিনি। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অফিস করতেন।

ঢাবির চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক জানান, আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী পরিচালক ছিলেন। আজ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। ছাত্রছাত্রীদের সিট পড়েছিল মোকারম ভবনে। সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ পরীক্ষা নিয়ন্ত্রকদের জন্য বরাদ্দ টাকা নিয়ে ভবনের উপরে উঠেছিলেন। ওই ভবনের লিফট ছিল অনেক পুরোনো, যেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। সাততলায় লিফটে চাপ দেন তিনি। লিফট আসার আগেই দরজা হাত দিয়ে খুলে লিফটে উঠতে পা বাড়ালে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে ঢাবির অন্য স্টাফরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

আব্দুল্লাহর ভাই মো. ওবায়দুল্লাহ বলেন, আমার ভাই সকালে লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আহত অবস্থায় দেখতে পাই। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে আমার ভাই ওসেকে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!