1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাবির জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ফারহী, সম্পাদক মোফাজ্জল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাবির জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ফারহী, সম্পাদক মোফাজ্জল

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঐতিহ্যবাহী বৃহত্তর সিলেটের চারটি জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার প্রার্থী আহমেদ রায়হান ফারহী ও সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলার প্রার্থী মোফাজ্জল হোসেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার শাহিনুর রহমান ও সিলেট জেলার রুবেল আহমদ রাহী।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিএসসির শহীদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে সিলেট বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাতে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়।

সভাপতি আহমেদ রায়হান ফারহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মোফাজ্জল আরবি বিভাগের ৪র্থ বর্ষে, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪র্থ বর্ষে, কোষাধ্যক্ষ রাহী দর্শন বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত।

সমিতির গঠনতন্ত্রের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে ছিল। অনুচ্ছেদ ৭ এর জেলা কোটা অনুসারে এবছর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী দুই জেলা থেকে সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নির্বাচনে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। জুলাই গণভ্যুত্থানকে ফুটিয়ে তুলতে ঢাবিতে ছাত্রলীগের হামলার দিন ১৫ জুলাই, শহীদ আবু সাঈদের শহীদ দিবস ১৬ জুলাই, ঢাবিতে ছাত্রলীগ মুক্ত দিবস ১৭ জুলাই, ৫ আগস্ট এবং ৩৬ জুলাই ব্যালট হিসেবে রাখা হয়।

নির্বাচনে ২২৮ জন শিক্ষার্থী ভোট দেন। ৩৬ জুলাই ব্যালট থেকে সর্বোচ্চ ১৪২ ভোট পেয়ে মৌলভীবাজার জেলা নির্বাচিত হন আহমেদ রায়হান ফারহি। ১৬ জুলাই ব্যালটে হবিগঞ্জ জেলার সর্বোচ্চ ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন।

জেলা কোটার শর্ত অনুযায়ী দুই জেলার নির্বাচিত প্রতিনিধির মধ্যে অধিক সংখ্যক ভোট পাওয়ায় আহমেদ রায়হান ফারহীকে সভাপতি এবং মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সুনামগঞ্জ ও সিলেট জেলার প্রতিদ্বন্দ্বী না থাকায় দুজনের সমঝোতার ভিত্তিতে শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ও রুবেল আহমেদ রাহীকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন জাকি হাসান ইফতি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. হারুন মিয়া। এছাড়া ছিলেন মনসুর রাফি, রেজোয়ান আহমদ, শামছুল আরেফিন সাহান, শায়লা আক্তার লুবনা, মারিয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!