1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাবিতে শেখ হাসিনা-কাদের-মেনন-ইনুদের ‘প্রতীকী ফাঁসি’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাবিতে শেখ হাসিনা-কাদের-মেনন-ইনুদের ‘প্রতীকী ফাঁসি’

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফাঁসির মঞ্চ সাজিয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা ব্যানারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে এই নেতাদের কুশপুত্তলিকা ফাঁসির দড়িতে ঝোলানো হয়।

ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচনের পূর্বে বিন ইয়ামিন মোল্লা বলেন, যারা এই গণহত্যা-গুম-খুন করেছে এবং জাপা, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ যারা তাদের তল্পিবাহক হিসেবে কাজ করেছে তাদের নিষিদ্ধ করতে হবে। আহত নিহতদের পরিবারের কাছে জিজ্ঞেস করুন তারা এই দলগুলোকে চায় কি-না, তাহলেই উত্তর পেয়ে যাবেন।

খুনিদের ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, এতদিনেও অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই দলগুলোকে নিষিদ্ধ করে হত্যাকারীদের বিচার কার্যকর করতে পারেনি। অবিলম্বে এসব ফ্যাসিবাদী খুনিদের ফাঁসি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। যাদের গ্রেপ্তার করা হয়েছে কারাগারে যেন তাদের জামাই আদর না করা হয়। যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের স্পিরিটের সঙ্গে বেইমানি হতে দেব না।

বিপ্লবী সরকার গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান আইন মেনে হয়নি, তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে। জাতীয় ঐকমত্যে সরকার/বিপ্লবী সরকার গঠন করতে হবে। গণভবনের মতো জাতীয় পার্টির কার্যালয়কে জুলাই স্মৃতি সংগ্রহশালা বানাতে হবে। সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করতে হবে না হলে জনগণকে ভুগতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!