1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাবিতে ডুসাসের নেতৃত্বে আলী আশরাফ-ইমরোজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাবিতে ডুসাসের নেতৃত্বে আলী আশরাফ-ইমরোজ

প্রতিনিধি

সাতক্ষীরা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা-ডুসাস’ এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলী আশরাফ সিদ্দিকী এবং মো. আহসান হাবীব (ইমরোজ)।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় বিকেল পৌনে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ জসিম।

শিক্ষার্থীদের সরাসরি ভোটে দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. আলী আশরাফ সিদ্দিকী ৮৮ ভোট পেয়ে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. আহসান হাবীব (ইমরোজ) সর্বোচ্চ ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব সেতু ৭৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক আহসান হাবীব ইমরোজ বলেন, আল্লাহর শুকরিয়া, একটি উৎসবমুখর এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ডুসাসের ইতিহাসের প্রথম নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে ডুসাস প্রধান তিনজন নির্বাচিত দায়িত্বশীল পেয়েছে৷ আমি ব্যক্তিগতভাবে প্রতিটি দায়িত্বকেই আমার জন্য এক একটি আমানত মনে করি। আমার ডুসাসের ভাই এবং বোনেরা নির্বাচনে ভোটদানের মাধ্যমে আমার কাছে যে আমানত অর্পণ করেছে সে আমানতের হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী নয় বরং পরস্পরের সহযোগী হয়ে আগামী দিনে ডুসাসকে আমরা শিক্ষার্থীদের জন্য কল্যাণকর এবং কার্যকর একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব৷

প্রসঙ্গত, এবারই প্রথম সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেছে নিলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!