1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-৭: নির্বাচনের জন্য আশাবাদী জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

ঢাকা-৭: নির্বাচনের জন্য আশাবাদী জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ

প্রতিনিধি

ঢাকা-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাজী মো. এনায়েতুল্লা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। তবে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পাওয়ার পর গণমাধ্যমকে হাজী এনায়েতুল্লা জানান, নির্বাচনী এলাকা চাঁদাবাজির জন্য পরিচিত, যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। এজন্য তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান, নিরপেক্ষভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন।

এনায়েতুল্লা বলেন, “ভালো নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা আগেও ছিল, এখনো আছে। ইনশাআল্লাহ সবকিছু সুন্দরভাবে হবে। আমরা আগামীকাল বা পরশু থেকে নির্বাচনী প্রচারণা নিয়ম অনুযায়ী শুরু করব। তবে এলাকায় চাঁদাবাজি এখনো চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে নিরপেক্ষতা দেখাচ্ছে না।”

তিনি আরও মন্তব্য করেন, “যখন আমরা মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, তখন কোনো পেপার বাদ হয়নি। কিন্তু অন্য দলের অনেক প্রার্থীর পেপার বাতিল হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতি থাকবে না। বাঙালি জনগণ এখন সচেতন এবং অন্যায়-অপকর্ম সহ্য করবে না।”

হাজী এনায়েতুল্লা নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর ও সহিংসতামুক্ত রাখতে প্রশাসন ও সাধারণ জনগণকে দায়িত্বশীল হতে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!