1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-১৬: ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, সতর্ক আমিনুল হক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঢাকা-১৬: ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে, সতর্ক আমিনুল হক

প্রতিনিধি

ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনের পূর্বাভাসে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে মিরপুর-১১-এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এই কর্মকাণ্ডকে “অসহায় মানুষকে টাকা ও খাবার দিয়ে ভোট কেনার চেষ্টার” অংশ হিসেবে বর্ণনা করেন।

আমিনুল হক অভিযোগ করেন, একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ও অর্থের প্রলোভন দেখিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তবে তিনি এবং তার সমর্থকরা সতর্ক রয়েছেন।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারাও কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

গণসংযোগকালে আমিনুল হক ভোটারদের কাছে নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, “সাধারণ মানুষ এখন সচেতন, তারা প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!