1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা-১৫: পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ, জামায়াতের নিন্দা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঢাকা-১৫: পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ, জামায়াতের নিন্দা

প্রতিনিধি

মিরপুরের পীরেরবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার

বুধবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, মিরপুরের আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের বৈঠক চলাকালীন সময়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে গেলে হামলায় অন্তত ১৬ জন আহত হন এবং কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের মুক্ত করা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে আমাদের কর্মীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসারে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা অস্থির করার চেষ্টা চলছে। মিয়া গোলাম পরওয়ার জনগণকে সন্ত্রাস ও ভয়ভীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!