1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

প্রতিনিধি

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীতে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচি সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সেখানে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানিয়েছে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়। খসড়া প্রকাশের পর বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার পরে মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ সভা করেছে।

শিক্ষার্থীদের দাবি, পরামর্শের ভিত্তিতে খসড়া হালনাগাদ করা হয়েছে। গত ৭ ও ৮ ডিসেম্বর, শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি চলাকালীন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়, যেখানে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করার আশ্বাস দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও এখনও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি হয়নি। এ কারণে শিক্ষার্থীরা নতুন করে রাজপথে নামার ঘোষণা দিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এর আগে ১৪ ও ১৫ জানুয়ারি, অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ করা হয়।

শিক্ষার্থীরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিনের অভিভাবকহীন শিক্ষাজীবন ও মানহীন শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তির দাবি তুলবেন। পাশাপাশি সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাময়িক জনদূর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করে আন্দোলনকারীরা জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ হলেই তারা শিক্ষার কাজে ফিরে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!