1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশ দাবিতে টেকনিক্যাল মোড় অবরোধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশ দাবিতে টেকনিক্যাল মোড় অবরোধ

প্রতিনিধি

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। অবরোধের ফলে টেকনিক্যাল মোড় এলাকার যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাংলা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে মোড়টি ব্লক করে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানের মধ্যে ছিল—

  • “সেন্ট্রাল সেন্ট্রাল”
  • “গোলামি না আজাদি, আজাদি আজাদি”
  • “দালালি না রাজপথ”
  • “আপস না সংগ্রাম”
  • “শিক্ষা নাকি সিন্ডিকেট”
  • “টালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো”

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তালুকদার জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে ডাইভারশন ব্যবস্থা গ্রহণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিশেষ করে গাবতলীর মাজার রোড ও মোহাম্মদপুর এলাকা দিয়ে ড্রাইভারশন কার্যক্রম চলছে।


এর আগে, মঙ্গলবার ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে।

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো—
১. আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর অনুমোদন দিতে হবে।
২. রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!