1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বড় চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে সজীব বর্মন (৩৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে ঢামেক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী লিটন চক্রবর্তী জানান, তার শ্বশুর অরুণ চক্রবর্তীকে চিকিৎসার জন্য হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। ভর্তির পর সজীব বর্মন নিজেকে বড় চিকিৎসক পরিচয় দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি বলেন, সজীব বর্মন একটি ইনজেকশনের নাম লিখে দিয়ে প্রথমে ১০০ টাকা, পরে ইনজেকশন পুশ করার জন্য আরও ৫০০ টাকা দাবি করেন। এরপর মোবাইল চেয়ে বলেন, ছবি তুলে ব্যবস্থাপত্র বড় চিকিৎসককে দেখাতে হবে। তখনই সন্দেহ হয়। আমরা আনসার সদস্যদের সহায়তায় তাকে ধরে ফেলি।ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম মিয়া জানান, আটককৃত ব্যক্তি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেছেন। পরে তাকে হাসপাতালে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি। এর আগেও একই ব্যক্তিকে তিন-চারবার হাসপাতালে প্রতারণার চেষ্টার কারণে ধরা হয়েছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আনসার সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে আমাদের ক্যাম্পে দিয়ে গেছেন। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!