1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক মারা গেছেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক মারা গেছেন

প্রতিনিধি

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমরানুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৮ সেপ্টেম্বর) ভোররাতে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

ব্যাংকটির একজন কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এমরানুল হক ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

এমরানুল হক দেশে ও বিদেশে তিন দশকের বেশি সময় ব্যাংকিং খা‌তে কাজ করেছেন। অভিজ্ঞতাসম্পন্ন এ ব‌্যাংকার ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালের (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ১৯৯৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেডে যোগ দেওয়ার আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেড, জাম্বিয়ায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা ব্যাংকের সঙ্গে দীর্ঘ পথপরিক্রমায় তিনি উপব্যবস্থাপনা পরিচালকসহ (বিজনেস ব্যাংকিং) বিভিন্ন গুরুত্বপূর্ণ করপোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও এই ব্যাংকার যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, পাকিস্তানসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন। তিনি একজন সার্টিফায়েড করপোরেট ব্যাংকার এবং আমেরিকান অ্যাকাডেমি অব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ফেলো। এ ছাড়াও তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাকটিস সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!