1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: শিবিরের হামলার অভিযোগ, পাল্টা দোষারোপ ছাত্রদলের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: শিবিরের হামলার অভিযোগ, পাল্টা দোষারোপ ছাত্রদলের

প্রতিনিধি

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, ‘নির্বাচনের পরে তোরা এখনও হলে থাকিস’—এমন মন্তব্য করে ছাত্রদল বহিরাগতদের সহযোগিতায় লতিফ ছাত্রাবাসে হামলা চালায়। তাদের দাবি, দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে চালানো হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে বলা হয়, শিক্ষাঙ্গনে দখলদারিত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, শিবিরের কর্মীরাই দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তার অভিযোগ, এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্যাম্পাসে উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে।

ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!