1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঢাকা ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন এবং পূর্ববর্তী মামলার পলাতক আরও একজনসহ মোট তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

প্রেস রিলিজে জানানো হয়, ১৮ জুন ২০২৬ তারিখে ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার এলাকায় পৃথক দুইটি অভিযানে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।

প্রথম অভিযানে এসআই সুজিত কুমার মৃধার নেতৃত্বে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইউনুস আলী (৩৫) ও মো. সাকিব (২৬) নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

অপরদিকে একই দিনে আরেক অভিযানে এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে নিয়মিত মামলার পলাতক আসামী মনিয়া আক্তার মন্টিকে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান দুটি সম্পন্ন হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!