ইপেপার / প্রিন্ট
ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের প্রতিবাদে সাভার ও তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নেতাকর্মীদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইয়াছিন সরকার শাওনের পক্ষে বিবৃতি ও প্রতিবাদী স্ট্যাটাস একের পর এক দেখা গেছে। তাদের দাবি—একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইয়াছিন সরকার শাওনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের রাজনৈতিক দিকনির্দেশনায় গড়ে ওঠা ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
নেতাকর্মীদের দাবি, দলের দুর্দিনে ছিন্নমূল পর্যায়ের কর্মীদের পাশে থাকার জন্যই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য অপ প্রচার করছে। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের প্রবীণ নেতৃবৃন্দ বলেন, আন্দোলন-সমাবেশে সব সময় সামনের সারিতে থাকায় যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন অনেকবার হুমকি ও বাধার মুখে পড়েছেন। তাদের মতে—“যখন অন্যরা দ্বিধায় ছিল, তখন ইয়াছিন সরকার শাওনের নেতৃত্বে বহু তরুণ কর্মী ভয়-ভীতি উপেক্ষা করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত।” একজন নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদল নেতা বলেন, “ইয়াছিন সরকার শাওনের জনপ্রিয়তা নষ্ট করার জন্য একটি চক্র এ আই দিয়ে এডিট করা ভুয়া ছবি, পোস্ট এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কিন্তু এসব অপপ্রচার কোনোভাবেই সফল হবে না।
তেঁতুলঝোড়া ইউনিয়নের BNP কর্মীরাও একই অভিযোগ তুলে বলেন—যারা সামাজিক যোগাযোগমাধ্যমে শাওনের বিরুদ্ধে অবাস্তব তথ্য ছড়াচ্ছেন, তারা বিএনপি’র কর্মী হতে পারে না সংগঠনের ক্ষতি করার চেষ্টা করছেন।এদিকে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন গণমাধ্যম কর্মীদের নিজে জানান, বিএনপির হাই কমান্ডের নির্দেশে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের জন্য তিনি ঢাকা ও সাভারের বিভিন্ন পয়েন্টে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি দাবি করেন—তার বিরুদ্ধে প্রচারিত কিছু হাওয়া সংবাদ বানোয়াট ও মনগড়া।২২ নভেম্বর SATV–এ প্রচারিত ‘ছাত্র হত্যা মামলার পলাতক আসামি কার আশ্রয়ে?’ শিরোনামের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, “সংবাদে আমার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
আমাকে হেয় করার উদ্দেশ্যে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।” তিনি আরও জানান, মামলার এজাহার অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তি ভিন্ন ঠিকানার বাসিন্দা, এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেমায়েতপুর এলাকায় গ্রেপ্তার করেছে।ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন বলেন, “ভুয়া ফেসবুক আইডি খুলে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা রাজনৈতিকভাবে কাউকে দমিয়ে রাখতে পারবে না। রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার দাবিগুলো বাস্তবায়িত করার জন্য বিএনপির সকল নেতাকর্মী মাঠে আন্দোলন চালিয়ে যাবে।”তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেছেন—টাকা দিয়ে সাজানো গল্প প্রচারের এই চেষ্টার বিরুদ্ধে তারা কঠোর প্রতিবাদ জানাচ্ছেন এবং ভবিষ্যতে আরও সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
যাকে নিয়ে এসব মিথ্যা তথ্যবৃত্তিহীন অপপ্রচার ছড়াচ্ছে সেই আওয়ামী লীগের গ্রেফতারকৃত নেতা বদরুল আলম সরদারের সাথে যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওনের কোন সংশ্লিষ্টা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, এমন আজগুবি তথ্য কোথা থেকে পান আপনারা। বদরুলের সাথে কোন বিএনপি কিংবা যুবদল নেতার সংশ্লিস্টতা আছে পুলিশ এমন কোন তথ্য পয়নি।