1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা উত্তর ডিবির অভিযানে হেরোইন ও গাঁজা উদ্ধার, আটক ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ঢাকা উত্তর ডিবির অভিযানে হেরোইন ও গাঁজা উদ্ধার, আটক ২

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুরগাঁও এবং ধামরাই থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার এসআই মো. সহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন কুঁড়গাও নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মো.জাকারীয়া ইসলাম ওরফে পায়েল (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার বাবার নাম মোসলেম উদ্দীন। অন্যদিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অপর একটি অভিযানে ধামরাই উপজেলাধীন শ্রীরামপুর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রফিক (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খান, পিপিএম (সেবা) এর তত্ত্বাবধানে ঢাকা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আমাদের নিয়মিত অভিযানে বৃহস্পতিবার দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া ও ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!