1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

প্রতিনিধি

শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার প্রভাবে বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বৃহস্পতিবারও (২২ জানুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, আজ ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২৪০। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৩২৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২৯১) এবং তৃতীয় অবস্থানে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভো, যার স্কোর ২৫৪। তালিকার পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকুফ শহর, যেখানে একিউআই স্কোর ২১২।

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে বৃষ্টিপাত কম থাকায় এবং বাতাসের গতি হ্রাস পাওয়ায় দূষণ দীর্ঘ সময় ধরে বাতাসে আটকে থাকে, ফলে ঢাকাসহ দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এ ছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে চলাচল সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!