ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ১০ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ভোটার ঠিকানা পরিবর্তন হয়েছে মিরপুর ও ডেমরা থানা এলাকায়। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হয় এবং ওই তিন মাসে ঢাকার ৫৩টি থানার মধ্যে মিরপুর থানায় সর্বোচ্চ এক হাজার ৬২৭ জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমরা থানা, যেখানে এক হাজার ৪৪৪ জন ভোটার স্থানান্তর করেছেন। তৃতীয় স্থানে রয়েছে পল্লবী থানা, যেখানে ভোটার সংখ্যা এক হাজার ২৩৫ জন।
এ ছাড়া কেরানীগঞ্জ থানায় এক হাজার ২০৭ জন, বাড্ডায় ৮৫১ জন, কাফরুলে ৮১১ জন এবং সাভারে ৭৭১ জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। বিপরীতে সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছে বিমানবন্দর থানায় মাত্র দুই জন, মুগদা থানায় ১২ জন এবং কলাবাগান থানায় ১৫ জন।
ইসি সংশ্লিষ্টরা জানান, ব্যক্তিগত ও আবাসনগত প্রয়োজনের কারণে রাজধানীতে ভোটার এলাকা স্থানান্তরের চাপ বেড়েছে। শিগগিরই আসনভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।