1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকায় প্রবেশমুখে ১২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঢাকায় প্রবেশমুখে ১২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। গ্রেপ্তারকৃতরা হলেন-রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) এবং ওমং থাইং চাকমা (৪২)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপ-পরিচালক শামীম আহম্মেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের ০৬ নম্বর টোল প্লাজার ০৪ নম্বর লাইনের পশ্চিম পাশে অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় রাঙামাটি থেকে ঢাকার কলাবাগানগামী ডলফিন পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ধানমন্ডি সার্কেলের একটি চৌকস টিম বাসটির ভেতর থেকে তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে এই ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা কক্সবাজার-ঢাকা সরাসরি রুট ব্যবহার না করে প্রথমে রাঙামাটি হয়ে বান্দরবান ডলফিন পরিবহনের মাধ্যমে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত।

এ ঘটনায় ইয়াবার পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি বাস টিকিট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!