ইপেপার / প্রিন্ট
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ পৃথক দুটি অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ০৭ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকা থেকে মোঃ রাসেল মিয়া (২৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন

।
এ সময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সরলপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়া থানাধীন হাজীপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। অপরদিকে, ডিবি (উত্তর)-এর আরেকটি চৌকস টিম এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানের নেতৃত্বে একই দিনে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকা থেকে মোঃ আলিম (৪৮) ও মোঃ মিন্টু মোল্লা (৩০) নামের দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকেও ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আলিম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাদুলিয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ মিন্টু মোল্লা ফরিদপুর জেলার মধুখালী থানার চর বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।
পুলিশের পিসিপিআর পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল মিয়ার বিরুদ্ধে পূর্বে ১টি এবং মোঃ আলিমের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মামলা নং-২৬ ও ২৭, তারিখ ০৮ জানুয়ারি ২০২৬ খ্রি., ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।