ইপেপার / প্রিন্ট
PSV Eindhoven আবারও নেদারল্যান্ডসের শীর্ষে। ফেনুর্দের হোঁচটে টানা তৃতীয়বার লিগ শিরোপা জিতে নিয়েছে তারা।
রোববার Feyenoord গোলশূন্য ড্র করে FC Volendam-এর মাঠে। এতে করে শিরোপার দৌড় থেকে কার্যত ছিটকে যায় ফেনুর্দ, আর সেই সুযোগে চ্যাম্পিয়ন হয়ে যায় আইন্দহোভেন।
এর আগে শনিবার PSV Eindhoven নিজেদের মাঠে FC Utrecht-কে ৪-৩ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শক্ত অবস্থান তৈরি করে। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭১ পয়েন্ট। অন্যদিকে ফেনুর্দের পয়েন্ট ৫৪, অর্থাৎ ১৭ পয়েন্টে পিছিয়ে তারা। বাকি ম্যাচগুলো জিতলেও আর শীর্ষে ওঠা সম্ভব নয়।
এই শিরোপার মাধ্যমে ক্লাব ইতিহাসে তৃতীয়বার টানা তিনবার লিগ জয়ের কীর্তি গড়ল আইন্দহোভেন। এর আগে ১৯৮৬-৮৯ এবং ২০০৫-০৮ সময়কালে তারা টানা চারবার করে শিরোপা জিতেছিল। সব মিলিয়ে এটি তাদের ২৭তম লিগ শিরোপা।
নেদারল্যান্ডস লিগে সর্বোচ্চ ৩৬টি শিরোপা রয়েছে Ajax Amsterdam-এর।
এই জয়ের ফলে টানা চতুর্থবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করল আইন্দহোভেন। রানার্সআপ দলও ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় অংশ নেবে, আর তৃতীয় দল খেলবে বাছাইপর্বে।