1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড্রোন হামলায় নিহত তিন সেনার নামপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ড্রোন হামলায় নিহত তিন সেনার নামপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

প্রতিনিধি

সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাটিতে গত রোববার ড্রোন হামলায় নিহত তিন সেনার নামপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

নিহতরা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।

খবর বিবিসি।পেন্টাগন জানিয়েছে, রোববার সকালে নিহত তিন মার্কিন সেনা জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মুরে অবস্থিত একটি সেনা রিজার্ভ ইউনিট থেকে এসেছিলেন।

গত ২৮ জানুয়ারি ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায় জর্ডানে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

হামলায় তিন সেনা নিহতের খবর পাওয়ার পর একটি চার্চে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেছেন, ‘আমরা এই হামলার প্রতিক্রিয়া জানাব। ’ এ হামলার জন্য সিরিয়া এবং ইরাকে অবস্থান নেওয়া সক্রিয় ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীদের দায়ীও করেন তিনি। আর পেন্টাগন বলেছে, হামলাকারীরা হিজবুল্লাহর ‘পদচিহ্ন’ অনুসরণ করেছে।

সংবাদমাধ্যমের কাছে একজন মার্কিন কর্মকর্তা বলেছিলেন, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনের মতো।

ফিলিস্তিনে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এইটি ছিল প্রথমবারের মতো কোনো মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!