1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড্রেনে পাওয়া’ শিশুর দায়িত্ব পেতে এফডিআর করতে হলো ব্যাংক কর্মকর্তাকে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ড্রেনে পাওয়া’ শিশুর দায়িত্ব পেতে এফডিআর করতে হলো ব্যাংক কর্মকর্তাকে

প্রতিনিধি

ড্রেনে পাওয়া’ শিশুর দায়িত্ব পেতে এফডিআর করতে হলো ব্যাংক কর্মকর্তাকে
ড্রেনে কুড়িয়ে পাওয়া সেই শিশু অবশেষে পেল নিরাপদ ঠিকানা। বহু আলোচনার পর শিশুটিকে তুলে দেওয়া হয়েছে এক ব্যাংক কর্মকর্তার পরিবারে। জেলা প্রশাসনের যাচাই-বাছাইয়ে নির্বাচিত হয় এই পরিবার।
রোববার (২ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
জানা যায়, গত ২০ অক্টোবর খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর শিশুটি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটিকে নেওয়ার আবেদন করেন মোট ৩৩ জন। দীর্ঘ যাচাই শেষে ৫টি আবেদনকে গ্রহণযোগ্য ধরা হয়। এর মধ্যে ৪ জন আবেদনকারী উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সামনে। উপস্থিতি, আর্থিক সামর্থ্য, নিরাপদ লালন-পালনসহ সবকিছু বিবেচনায় এক পরিবারকে নির্বাচন করা হয়।
পরে বিকেল ৪টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর উপস্থিতিতে হাসপাতাল থেকে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয় অশোক বড়ুয়া ও তার স্ত্রী অন্তিকা বড়ুয়া দম্পতির হাতে। অশোক বড়ুয়া পেশায় ব্যাংক কর্মকর্তা।
শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন জানান, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় এই দম্পতি ১৫ লাখ টাকার এফডিআর করেছেন। মানবিকতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তা নিশ্চিত করেই শিশুটির পরিবার নির্বাচন করা হয়েছে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!