1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা নিজেরাও ভুক্তভোগী : সড়ক উপদেষ্টা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা নিজেরাও ভুক্তভোগী : সড়ক উপদেষ্টা

প্রতিনিধি

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নিয়ে নিজের চালকের ভুক্তভোগী হওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স নিতে সাতবার ছুটি নিতে হয়েছিল তার ড্রাইভারের!রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এগুলোতো আমরা নিজেরাও ভুক্তভোগী। আমার ড্রাইভারের একটা লাইসেন্স নিতে সাতবার ছুটি নেয়, বুঝতে পারছেন? একটা লাইসেন্সের জন্য সাতবার কেন ছুটি নেবে? আমার তো সাতদিন সার্ভিস। আমার তো একটা মাত্র গাড়ি। আমার ওয়াইফ কোথায় যাবে, আমি কোথায় যাব?’‘এর কারণ হচ্ছে ওনারা জনপ্রত্যাশা তো জানেন না, এতদিন জানতেন না।’

এসময় সেখানে উপস্থিত থাকা বিআরটিএর প্রতিনিধির উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটা লোককে আপনি একটা টেস্ট নিতে পারেন। না হলে তো সড়কে দুর্ঘটনা বাড়বে, এটা বৈধ। একদিন সাবমিশন আরেকদিন টেস্ট, আরেকদিন পাবে- তিনদিনের বেশি আপনাকে সময় দেওয়া হবে না।’তখন বিআরটিএর প্রতিনিধি বলেন, ‘আমাদের এখন সেবাগুলো বলা চলে প্রায় ৯৫ শতাংশ অনলাইনে…’।

জবাবে উপদেষ্টা বলেন, ‘অনলাইন-অনলাইন এগুলো বলবেন না। আপনারাও (সাংবাদিক) একটু বলবেন। আমাদেরকে সাহায্য করবেন এটা বলে, একটি ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে? এবং কতবার যেতে হয়?’এসময় বিআরটিএর প্রতিনিধি কথা বলতে চাইলে উপদেষ্টা তার উদ্দেশ্যে বলেন, ‘আপনি আমাকে কি বলবেন, আমার ড্রাইভারের তো সাত দিন…?’

তখন বিআরটিএর প্রতিনিধি বলেন, ‘এখন প্রতিটি ড্রাইভারের কোনো সার্ভিসের জন্য আমাদের দুইবার গেলেই হয়। ‌বেশিরভাগ ক্ষেত্রেই একবার। বিভিন্ন ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটছে। আমরা সিরিয়াসলি টেককেয়ার করছি।’তখন উপদেষ্টা বলেন, ‘আপনি কয়টি লাইসেন্সের আবেদন পেয়েছেন এবং কয়টি দিয়েছেন এবং কতদিনের মধ্যে দিয়েছেন, সেই তথ্যটি সচিবকে দেবেন। এবং আমরা সেটা দেখব।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!