1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড্যারেল মিচেল কবে ফিরবেন ! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ড্যারেল মিচেল কবে ফিরবেন !

খেলাধুলা ডেস্ক :

নিউজিল্যান্ডের হয়ে সব ফরম্যাটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ড্যারেল মিচেল। খুব স্বাভাবিকভাবেই ব্ল্যাক ক্যাপসদের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হয়েছেন তিনি
অবেশেষে বিশ্রাম পেলেন মিচেল, কবে ফিরবেন?
by খেলাধুলা প্রতিবেদকPublished: 08 February 2024Last Updated: 08 February 2024
গত কয়েক বছর ধরেই নিউজিল্যান্ডের হয়ে সব ফরম্যাটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ড্যারেল মিচেল। খুব স্বাভাবিকভাবেই ব্ল্যাক ক্যাপসদের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হয়েছেন তিনি।

বিশেষ করে এক বছর ধরে ফর্মের তুঙ্গে আছেন মিচেল। বলা হচ্ছে, ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। গত ছয় থেকে সাত মাস ধরে পায়ের চোট নিয়ে ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি।

মাঝে খন্ডকালীন বিরতি নিলেও চোট থেকে মুক্তি মেলেনি মিচেলের। তাই এবার চোট থেকে সেরে উঠতে লম্বা একটা বিরতি পেলেন এই ব্যাটিং অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে চলমান টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলবেন না তিনি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও তাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড, এনজেডসি।

বিশ্রাম শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে ফিরবেন মিচেল। এই সময়ের মধ্যে তিনি চোট থেকে সেরে উঠবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।

মিচেলের প্রসঙ্গে স্টিড বলেন, ‘এর আগেও আমরা মিচেলকে বিশ্রাম দিয়েছিলাম। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ওর একটু বেশি সময় বিশ্রাম দরকার। আমাদের সামনে খুব বেশি বিরতি নেই। এজন্য ভাবলাম মিচেলকে তিন সপ্তাহের বিশ্রাম দিয়ে চোট থেকে সেরে উঠার সুযোগ দেই।’

কিউইদের প্রধান কোচ আরও বলেন, ‘মিচেল এই সময়ের মধ্যে চোট থেকে পুরোপুরি ভালো হয়ে যাব, এমন কোনো নিশ্চয়তা নেই। তবে আমরা আশাবাদী যে এর মাধ্যমে আমাদের সঙ্গে ওর দীর্ঘ সময় থাকার সম্ভাবনা বাড়বে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন…
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!