1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে নিয়োগ পেলেন সামিহা খান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে নিয়োগ পেলেন সামিহা খান

প্রতিনিধি

ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সামিহা খান। গত ২৯ জানুয়ারি রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ ঘোষণা করা হয়। গত পাঁচ বছরে ড্যাফোডিল গ্রুপে তার অসাধারণ পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই শীর্ষ পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মুহাম্মদ নুরুজ্জামান সামিহা খানের হাতে পরিচালক পদের নিয়োগপত্র তুলে দেন। একই সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম আর কবির তার নেতৃত্বগুণ ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ দুটি পৃথক প্রশংসাপত্র প্রদান করেন। এর একটি ছিল নেতৃত্ব ও দায়িত্বশীলতার জন্য এবং অন্যটি প্রতিষ্ঠান গঠনের দর্শনে তার অবদানের জন্য।

সামিহা খান ২০২১ সালে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাফোডিলে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের জুন-জুলাই সময়ে তিনি দেশের শীর্ষ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এ ইন্টার্ন হিসেবে কাজ করেন।

২০১৬ সালে নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত ইউনূস সেন্টার-এ ইন্টার্নশিপের মাধ্যমে তিনি সামাজিক উন্নয়ন ও নীতিনির্ধারণ সংশ্লিষ্ট কাজে যুক্ত হন। পরবর্তীতে ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিটিজেনস ইউকে-তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে তিনি যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটিতে কোর্স অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কীন ইউসিএল-এর মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করার পাশাপাশি ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ইয়ুথ পলিসি ফোরাম-এর অধীনে এনভায়রনমেন্ট পলিসি নেটওয়ার্ক-এর কো-অর্ডিনেটর ও নেটওয়ার্ক লিড হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি তরুণদের নীতি ও পরিবেশভিত্তিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ড্যাফোডিল গ্রুপে কর্মরত অবস্থায় সামিহা খান ফিউচার ডিআইইউ, ব্র্যান্ড ও কমিউনিকেশনস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এইচআরডিআই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এবং ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে মানবসম্পদ ব্যবস্থাপনায় তার নেতৃত্বে প্রবর্তিত ‘স্ট্রাকচার্ড এইচআর সফটওয়্যার সিস্টেম’ বর্তমানে ড্যাফোডিল গ্রুপে স্বচ্ছ ও আধুনিক কর্মী মূল্যায়নের একটি কার্যকর ভিত্তি হিসেবে কাজ করছে।

সামিহা খান যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি পাবলিক লিস্টেড প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি-এর পরিচালক হিসেবেও তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

ড্যাফোডিল গ্রুপ মনে করে, এই নিয়োগ মেধাভিত্তিক নেতৃত্ব বিকাশ এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাকসেশন প্ল্যানিং নীতিকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!