1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডোমার সীমান্তে আটক ৩ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ডোমার সীমান্তে আটক ৩ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

প্রতিনিধি

নীলফামারীর ডোমারের চিলাহাটি সীমান্তে আটক তিন শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ।

আটককৃত শিশুরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকার কোনাবাড়ির আক্তারের ছেলে মো. সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জের ছাতক থানার নতুন বাসতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০)।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ আরও বলেন, তাদের মধ্যে একজন পরিবারকে না জানিয়ে কয়েকদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসে। পরে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যাতায়াত করেছে। সোমবার বিকেলে সে রাজশাহী আসে। সেখানে বাকি দুইজনের সঙ্গে পরিচয় হলে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা ডোমারের চিলাহাটিতে ট্রেনে পৌঁছায়। পরে তারা সেখানে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময়ে ৫৬ বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে থানায় হস্তান্তর করা হয়।

শিশু তিনজনের পরিবারকে খবর দেওয়া হয় আজকে তারা এলে শিশু তিনজনকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!